ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

বকশিগন্জে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন,

জামালপুর জেলাধীন বকশিগন্জ উপজেলায় মেরুরচর ইউনিয়নে মাদারেরচর গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে বানোয়াট ও মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে শহরের কাচারী পাড়া এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে আলী হোসেন বলেন, বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে তার মামাতো ভাই শাহ আলম বুদু গত বছর ৩১ ডিসেম্বর তার বিরুদ্ধে মিথ্যা বনোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে যা ১ জানুয়ারি বিভিন্ন সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও ইলেকট্রিক মিডিয়ায় প্রকাশিত হয়। যেখানে শাহ আলম বুদু বলেন, বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৩৩ শতাংশ কৃষি জমি দখলকে কেন্দ্র করে আমি, জহির, মোফাজ্জল, বাক্কার, সোনা মিয়া, কাইয়ুমসহ আরোও ২০-২৫ জনের সঙ্গবদ্ধ দল র্দীঘদিন ধরে তাকে বিভিন্ন ভাবে ক্ষতি ও তার ওপর আক্রমনের পরিকল্পনা করেছি।  গত বছর ১১ নভেম্বর তার ৩৩ শতাংশ আখ ক্ষেতে আক্রমন করে আখ কেটে নিয়েছি। ১ ডিসেম্বর আবার তার জমি থেকে ধান, মরিচ, আখ কেটে নিয়েছি। সে প্রতিবাদ করতে গেলে আমি দেশীয় অস্ত্র নিয়ে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছি মর্মে যে সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। বরং বুদু, আব্দুল মান্নান মন্ডল, ইজ্জত আলী মন্ডল, ইয়াকুব আলী মন্ডল, মিরাজ টার্জেন আমাদের ক্ষতি সাধন করতে সবসময় লিপ্ত আছে। বুদুসহ এই কুচক্রিমহল আমাদের প্রাপ্ত ওয়ারিশকৃত জমি না দেওয়ার পায়তায়া করে যাচ্ছে। বুদু এলাকার একজন প্রভাবশালী লোক। মেরুরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বোন জামাই সে। আওয়ামীলীগের আমলে ১০ বছর তিনি চেয়ারম্যানের পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত দশ বছর সে এলাকায় এত আধিপত্য দেখিয়েছে যার জন্য এলাকার কেউ তার উপরে প্রতিবাদ করার সাহস পায় না। তিনি মিডিয়া ও প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে তার অত্যাচার থেকে মুক্তি কামনা কারেন। উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারে ও এলাকার সচেতন মহল এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
০৫.০১.২৬

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশিগন্জে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন,

আপডেট সময় ০৭:৫৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬