ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার করেছে কোস্ট গার্ড

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১২৩ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : গত ১ জানুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার “Pirates of Sundarban” নামক একটি পর্যটকবাহী জাহাজ খুলনা হতে মোট ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। পরবর্তীতে ৩ জানুয়ারি ২০২৬ তারিখ রাত সাড়ে ১০ টায় একটি বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী জাহাজটিতে ছিদ্র সৃষ্টি হয়ে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। তৎক্ষণাৎ জাহাজে থাকা একজন পর্যটক বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা এবং স্টেশন হারবারিয়া হতে পৃথক দুটি উদ্ধারকারী দল অতিদ্রুত স্পিড বোটযোগে ঘটনাস্থলে গমন করে। পরবর্তীতে উদ্ধার অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড ২ জন চায়না নাগরিক, নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসে। অপরদিকে, নৌ-পুলিশ কর্তৃক আরও ২০ জন পর্যটককে উদ্ধার করা হয়।

নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার করেছে কোস্ট গার্ড

আপডেট সময় ০৬:২৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬