Dhaka 3:33 pm, Saturday, 6 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

খালেদা জিয়ার জানাজার ছবি-ভিডিওতে সয়লাব সোশ্যাল মিডিয়া

Update Time : 06:35:01 pm, Wednesday, 31 December 2025

দেশি-বিদেশি লাখ লাখ মানুষের অংশগ্রহণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। জানাজা শেষে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক আপসহীন এই নেত্রীকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

খালেদা জিয়ার জানাজার ভিডিও ও ছবিতে সয়লাব হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। সেখানে নেটিজেনরা নানান অনুভূতি প্রকাশ করছেন। কেউ কেউ এই জানাজাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা বলে অভিহিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ফেসবুক পেজে খালেদা জিয়ার জানাজার বেশ কয়েকটি ছবি শেয়ার করে লেখা হয়েছে, জনসমুদ্রে জনগণের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত। ডাকসুর পেজের লেখা ও ছবি ডাকসুর ভিপি সাদিক কায়েম নিজের পেজে শেয়ার করেছেন।

এছাড়াও লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য খালেদা জিয়ার জানাজার একটি ছবি শেয়ার করে লেখেন, দেশমাতার জন্য জেগে ওঠে বাংলাদেশ।

জুনায়েদ আহমেদ একজন লিখেছেন, বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন, শেষ বিদায়ে লাখ লাখ মানুষের অংশগ্রহণ।

আসাদুজ্জামান নূর লিখেছেন, মোহাম্মদপুর-ধানমন্ডি-শাহবাগ-চীন মৈত্রী সব ক্রস করে গুলিস্তানের দিকেও জানাজার লাইন চলে যাচ্ছে।

মুহাম্মদ আসাদুল্লাহ লিখেছেন, দেশকে ভালোবাসলে দেশ তা বহুগুণে ফিরিয়ে দেয়। ছবিটা কারওয়ান বাজারের। নামাজের অনেক আগে তোলা। যদ্দুর খবর পেয়েছি মানিক মিয়া এভিনিউয়ের ঢেউ ছড়িয়ে পড়েছে শ্যামলী, আগারগাঁও, কারওয়ান বাজার, ধানমন্ডি-কলাবাগান পর্যন্ত। তিনি ছিলেন দেশনেত্রী; আজ দেশ তার জানাজায় দাঁড়িয়ে গেছে। বাংলাদেশপন্থি রাজনীতিবিদ জীবন কতটা মহিমান্বিত হতে পারে তা আমরা এগারো দিনে দুইবার দেখতে পেলাম। জীবিত সকল রাজনীতিবিদের জন্য এরচেয়ে বড় শিক্ষা আর কী হতে পারে?’

খালিদ সাইফুল্লাহ লিখেছেন, বেগম খালেদা জিয়ার জানাজা সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা। আপসহীন নেত্রীকে আল্লাহ্ জান্নাত নসিব করুক!

প্রিন্ট