Dhaka 11:02 am, Monday, 15 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাবনার পাঁচটি আসনে ৩২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন

Update Time : 11:25:44 pm, Monday, 29 December 2025

এর মধ্যে পাবনা-১ আসনে ৭ জন, পাবনা-২ আসনে ৫ জন, পাবনা-৩ আসনে ৮ জন, পাবনা-৪ আসনে ৮ জন এবং পাবনা-৫ আসনে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা রিটারনিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। এর আগে আসনগুলোতে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন।

যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন-

পাবনা-০১ আসন: ভিপি শামসুর রহমান (বিএনপি মনোনীত, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক), ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (জামায়াত মনোনীত, পদ নেই, প্রয়াত আমির নিজামী পুত্র), অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র), ইউনুস আলী (স্বতন্ত্র, কেন্দ্রীয় তাঁতিদলের সাবেক সহ-সভাপতি), মাসুদুল হক (স্বতন্ত্র, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য), খায়রুন নাহার খানম (স্বতন্ত্র, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক), মো. আব্দুল গণি (ইসলামী আন্দোলন)।

পাবনা-০২ আসন: এ.কে.এম সেলিম রেজা হাবিব (বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য), হেসাব উদ্দিন (সুজানগর উপজেলা জামায়াতের আমির), আফজাল হোসেন খান কাসেমী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মেহেদী হাসান রুবেল (জাপা), নাসির উদ্দিন (গণফোরাম)।

পাবনা-০৩ আসন: কৃষিবিদ হাসান জাফির তুহিন (বিএনপি মনোনীত, কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি), কে এম আনোয়ারুল ইসলাম (স্বতন্ত্র, সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি), মাওলানা আলী আছগার (জামায়াত মনোনীত, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমির), হাসানুল ইসলাম রাজা (গণঅধিকার পরিষদ), মীর নাদিম মোহাম্মদ ডাবলু (জাপা), সরদার আশা পারভেজ (গণফোরাম), আব্দুল খালেক (ইসলামী আন্দোলন) ও মাহবুবুর রহমান জয় চৌধুরী (বাংলাদেশ সুপ্রিম পার্টি)।

পাবনা-০৪ আসন: হাবিবুর রহমান হাবিব (বিএনপি মনোনীত, পাবনা জেলা বিএনপির আহবায়ক), অধ্যাপক আবু তালেব মন্ডল (জামায়াত মনোনীত, পাবনা জেলা জামায়াতের আমির), সিরাজুল ইসলাম সরদার (স্বতন্ত্র, পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি), জাকারিয়া পিন্টু (স্বতন্ত্র, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক), মাওলানা আনোয়ার শাহ্ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কমরেড সোহাগ হোসেন (সিপিবি), সাইফুল আজাদ মল্লিক (জাপা), শাহনাজ হক (নাগরিক ঐক্য)।

পাবনা-০৫ আসন: অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস (বিএনপি মনোনীত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা), মাওলানা ইকবাল হোসাইন (জামায়াত মনোনীত, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির), নাজমুল হোসাইন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আব্দুল মজিদ মোল্লা (এবি পার্টি)।

প্রিন্ট