ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রামুর শ্রীমুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজির ড্রাইভিং সিটের নিচে মিলল ৩০ হাজার ইয়াবা, কারবারি গ্রেপ্তার। Logo ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো ‘অকার্যকর’ Logo আবু সাঈদ ভেবেছিলেন সামনে মানুষ, তবে ‘তারা ছিল অমানুষ’ Logo এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের Logo প্রত্যেক শহীদের রক্তের মূল্য আদায় করা হবে: ইরানের সর্বোচ্চ নেতা Logo ১০ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? Logo আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসা ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসায়ী সুজন ও সোহাগ গ্রেফতার Logo পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন Logo উপকূলে তালগাছ বাড়াতে প্রশিক্ষণ, বনায়নে নতুন উদ্যোগ মোংলায় Logo কসবা-আখাউড়ায় বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন: শুরু হচ্ছে দুটি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ

আমার দেশ নিয়ে মিথ্যা প্রচার, দুইজনের বিরুদ্ধে মামলা করলেন সম্পাদক

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০২:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১১৮ ০.০০ বার পড়া হয়েছে

আমার দেশ নিয়ে মিথ্যা প্রচার, দুইজনের বিরুদ্ধে মামলা করলেন সম্পাদক
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের সাথে আমার দেশ পত্রিকাকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগে দুইজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। রোববার দুপুরে ১২টার দিকে তিনি মামলাটি করেন।

অভিযুক্তরা হলেন প্রথম আলোর কলাম লেখক এ এফ এম রাশেদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিক এবং বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো।

রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে এ মামলার আবেদন করেন মাহমুদুর রহমান। আদালত মাহমুদুর রহমানের জবানবন্দি রেকর্ড করে মামলাটি আদেশের জন্য অপেক্ষমান রাখেন।

আমার দেশের পক্ষে সম্পাদক মাহমুদুর রহমান নিজে এবং ব্যারিস্টার তানভীর আল আমিন শুনানি করেছেন।

এ সময় সিএমএম আদালতের ১০ নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট জুয়েল রানা বলেন, ৫০৫ ধারার মামলায় সরকারের অনুমতি সাপেক্ষে আদেশ দেওয়া হবে।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ছবি : আমার দেশ

মামলার অভিযোগ থেকে জানা যায়, রাশেদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিক ও এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো নামের দুই ব্যক্তি ১৯ ডিসেম্বর তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে জনমনে ঘৃণা-বিদ্বেষ সৃষ্টির জন্য বানোয়াট ও মিথ্যা অভিযোগ করেন। সেই বিদ্বেষপূর্ণ প্রচারণার বিরুদ্ধে ঢাকার ১০ নম্বর সিএমএম আদালতে দণ্ডবিধির ৫০০ ও ৫০৫ ধারায় মামলা করেছেন মাহমুদুর রহমান।

আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের জেলহাজতে রেখে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আদালতের কাছে আবেদন করেন মাহমুদুর রহমান।

আদালত থেকে বেরিয়ে মাহমুদুর রহমান বলেন, এই বক্তব্যকে আমার দেশ ও আমার বিরুদ্ধে হুমকিস্বরূপ মনে করছি। এটি আমাকে শুধু হেয়প্রতিপন্ন নয়, বরং মব সৃষ্টির চেষ্টা; যা নিয়ে আমি শঙ্কিত। ঘটনার পর আমার পত্রিকায় সংবাদ প্রচার করা হয়—সেখানে জনগণকে সংযত থেকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা রক্ষার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর শহীদ ওসমান হাদির সিঙ্গাপুরে ইন্তেকালের খবর গণমাধ্যমে প্রচারিত হলে একদল উচ্ছৃঙ্খল জনতা প্রথম আলোর সহযোগী প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা অফিস ও ডেইলি স্টারে হামলা চালিয়ে ভাংচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। পুলিশ ইতোমধ্যে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করেছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুর শ্রীমুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজির ড্রাইভিং সিটের নিচে মিলল ৩০ হাজার ইয়াবা, কারবারি গ্রেপ্তার।

আমার দেশ নিয়ে মিথ্যা প্রচার, দুইজনের বিরুদ্ধে মামলা করলেন সম্পাদক

আপডেট সময় ০২:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫