ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

মাঠে হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকার সহকারী কোচ ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৪৮ ০.০০ বার পড়া হয়েছে

জাকি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে মর্মান্তিক ঘটনা ঘটেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।তিনি হার্ট অ্যাটাক করেছিলেন।

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরু হতে তখনও প্রায় ২০ মিনিট বাকি। মাঠের দুই পাশে নিজ নিজ ড্রেসিংরুমের সামনে ক্রিকেটাররা ওয়ার্ম আপ করছিলেন, সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরাও। অনুশীলন চলাকালীন আচমকা মাটিতে লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। সঙ্গে সঙ্গে তাকে ঘিরে জড়ো হন টিম স্টাফরা।

প্রাথমিকভাবে বুঝে ওঠার আগেই তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। ঢাকা ক্যাপিটালস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত হৃদ্‌রোগে মারা যান তিনি।

মাঠে উপস্থিত সংশ্লিষ্টরা জানান, ঘটনার সময় পরিস্থিতি ছিল অত্যন্ত শোকাবহ। দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে কোচ হিসেবে কাজ করা মাহবুব আলী জাকির আকস্মিক মৃত্যু ক্রিকেট অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

মাঠে হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকার সহকারী কোচ ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী

আপডেট সময় ০৩:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫