ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন Logo নাসিরনগরে বৃষ্টিতে সোনালী ধান পানির নিচে Logo আজমিরীগঞ্জে অতিবৃষ্টির কারনে ফসলের ব্যাপক ক্ষতি। মোঃ আংগুর মিয়া Logo ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ‘মঠবাড়িয়া উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি Logo সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদরপুরে একটি পুকুর থেকে কামদেব দাস নামে উনিশ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৭৭ ০.০০ বার পড়া হয়েছে

পরিবারের দাবি, প্রেম সংক্রান্ত ঘটনার জেরে হত্যা করা হয়েছে তাকে। যদিও বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে ঘটনার পর থেকেই তরুণীর পরিবারের লোকজন পলাতক থাকায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের দীঘল বাড়ি এলাকার সুকুমার দাসের মালিকানাধীন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামদেব দাস আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর স্কুল হাটি গ্রামের অশ্বিনী দাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন ব্যক্তি পুকুরে মরদেহ ভাসতে দেখে বিষয়টি থানায় অবহিত করেন। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় ভাই যুবরাজ দাস জানান, একই এলাকার শংকর দাসের মেয়ের সঙ্গে কামদেব দাসের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে গত রোববার সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরপর ওই রাত থেকেই কামদেব দাস নিখোঁজ ছিলেন। আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ পাল জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে। তবে ঘটনার পর থেকেই তরুণীর পরিবারের লোকজন পলাতক থাকায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদরপুরে একটি পুকুর থেকে কামদেব দাস নামে উনিশ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় ০১:৩৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫