ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

সকালেও হাদির অবস্থা খুবই খারাপ যাচ্ছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৪২ ০.০০ বার পড়া হয়েছে

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে আজ সকালে সর্বশেষ দেখার সুযোগ পান তার বড়ভাই ওমর বিন হাদি। ফোনে তার সাথে আমার দেশ এর কথা হয়।

এদিকে গতরাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এর পাঠানো বিজ্ঞপ্তিতে হাদির শাররিক অবস্থাকে ‌‘অত্যান্ত সংকটাপন্ন’ উল্লেখ করা হয়। রাতেই দায়িত্বশীল উপদেষ্টারা এ নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে সিঙ্গাপুর পাঠিয়েছে সরকার। তিনি সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে হাদির পরিবারের সদস্য, হাসপাতাল কর্তৃপক্ষ ও সিঙ্গাপুর সরকারের সাথে জরুরি বিষয় সমন্বয় করে দ্রুত সিদ্ধান্ত নেবেন।

ওদিকে বৃহস্পতিবার বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে হাদির সর্বশেষ অবস্থা এবং করণীয় নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে কী করণীয় তা নিয়ে মত বিনিময় করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। হাদির হত্যাচেষ্টাকারী ও তাদের সহযোগিদের ধরার বিষয়ে সর্বশেষ অগ্রগতিও উপদেষ্টাদের অবহিত করা হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সকালেও হাদির অবস্থা খুবই খারাপ যাচ্ছে

আপডেট সময় ১১:৫৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫