ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১১৬ ০.০০ বার পড়া হয়েছে

পদ্মা সেতুতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাতে ঢাকাগামী সড়কের পদ্মা সেতু অংশে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী বসুমতী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর রাতে পদ্মা সেতুর ওপর পৌঁছালে দ্রুতগতিতে পিছন দিক থেকে ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে বসুমতী পরিবহনের বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন বসুমতী পরিবহনের হেলপার মো. তোফায়েল মিয়া (২৭)। তিনি মাদারীপুর জেলার দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা এবং মৃত সেলিম মিয়ার ছেলে।

এ সময় বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকাসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পদ্মা দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহে আলম পিপিএম জানান, ভোর রাতে ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহন পদ্মা সেতুর ওপর বসুমতী পরিবহনের একটি বাসকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বসুমতী পরিবহনের হেলপার নিহত হন। দুর্ঘটনার পর সেতুতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরে তা স্বাভাবিক করা হয়।

তিনি আরো জানান, দুর্ঘটনায় কবলিত দুইটি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে পদ্মা সেতু এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় ০১:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫