ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর Logo এবার ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই// জামায়াত ক্ষমতায় গেলে আবারো ফ্যাসিস্ট তৈরী হবে দেশে Logo পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা Logo জামালপুর,কুড়িগ্রাম ও টাঙ্গাইল তিন জেলায় মোতায়েন থাকবে ৪৩ প্লাটুন বিজিবি, Logo দিনাজপুর মেডিকেলে ইতিহাস গড়লেন অধ্যক্ষ ডা.সেখ সাদেক আলী Logo আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে চোর ও ছিনতাইকারী চক্ Logo নির্বাচন উপলক্ষে সুন্দরবনের উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের টহল জোরদার Logo আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী Logo নাসিরনগরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

  • খেলার খাবার
  • আপডেট সময় ১২:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৭৭ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও বজায় রাখল যুব টাইগাররা।

নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে একপ্রকার বিধ্বস্ত করে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। এই জয়ের ফলে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

গ্রুপের আরেক ম্যাচে আফগান যুবারা শ্রীলংকার যুবাদের কাছে হারায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের সেমিফাইনাল।

যুব এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে বাংলাদেশ ও শ্রীলংকা। ২ জয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে দুই দল। যদিও নেট রান রেটে কিছুটা এগিয়ে থাকায় বাংলাদেশকে টপকে টেবিলে শীর্ষে রয়েছে শ্রীলংকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলংকা। সেই ম্যাচের জয়ী দলই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। ১৭ ডিসেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলংকা।

বাংলাদেশ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিতে গেলে ‘এ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে মাঠে নামতে হবে। ১৬ ডিসেম্বর পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচে জয়ী দলই ‘এ’ গ্রুপের রানার্সআপ হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছে ভারত।

কোনো অঘটন না ঘটলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাচ্ছে টিম ইন্ডিয়া। ফলে বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে না পারলে রানার্সআপ হয়ে সেমিতে যেতে হবে, সেমিতে গিয়ে দেখা হবে ভারতের সাথে।

বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠলে সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাত। আগামী ১৯ ডিসেম্বর টুর্নামেন্টের দুই সেমিফাইনাল। ২১ ডিসেম্বর মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ১২:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫