ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

কাচিঘাটায় বনের বুক চিরে রাতের অন্ধকারে মাটি–গাছ লুটের মহোৎসব

তারিখ: ১১ ডিসেম্বর ২০২৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাচিঘাটা রেঞ্জের মুতাজুরি মৌজার পদ্মপাড়া ও খিলপাড়া এলাকায় রাতের আঁধারে চলছে বেপরোয়া মাটি ও গাছ লুটের মহোৎসব। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ১০ থেকে ১৫টি ট্রাকে বিপুল পরিমাণ মাটি কেটে নেওয়া হচ্ছে। বহু স্থানে গভীর পুকুর সৃষ্টি হওয়ায় এলাকাটি পরিবেশগতভাবে মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, খিলপাড়া বাজার থেকে টেংগাবর বাজার পার হয়ে প্রায় তিন কিলোমিটার জুড়ে বনের গভীরে ট্রাক চলাচলের নতুন রাস্তা তৈরি করা হয়েছে। এসব রাস্তা নির্মাণের জন্য নির্বিচারে কাটা হচ্ছে গজারি ও অন্যান্য প্রজাতির গাছ। দিন–রাত ভেকু মেশিন দিয়ে মাটি কাটার দৃশ্য চোখে পড়লেও সংশ্লিষ্ট বনবিট কর্মকর্তারা ঘটনাটি সম্পর্কে “অবগত নন” বলে দাবি করেন।
কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রেকর্ডভুক্ত জমি থেকে মাটি কাটার কাজ চলছে। তবে এসব জমির demarcation হয়েছে কিনা—এ প্রশ্নে তিনি স্পষ্ট কোনো জবাব দেননি। বন ধ্বংস করে রাস্তা তৈরি করা এবং ওই রাস্তায় অবাধে ট্রাক চলাচল সম্পর্কে প্রশ্ন করলে তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি।
এলাকাবাসীর অভিযোগ, সাবেক ইউএনও, রেঞ্জ কর্মকর্তা ও ফরেস্টার শরীফ আহমেদের প্রত্যক্ষ সহযোগিতায় দীর্ঘদিন ধরে এ লুটপাট চলছে। তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের আরও দাবি, স্থানীয় প্রভাবশালী মহলের পার্টনারশিপ সমঝতায় মাটি কাটার কাজ চলছে। ফলে প্রতিনিয়ত ট্রাক চলাচলে গ্রামের রাস্তা নষ্ট হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। খিলপাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে গাছ বোঝাই ট্রাক এলাকাছাড়া হওয়ার দৃশ্য নিয়মিত দেখা গেলেও তা ঠেকানোর মতো কোনো কর্তৃপক্ষ মাঠে নেই।
স্থানীয়দের ভাষ্য—“৫ আগস্টের পর প্রশাসনিক অস্থিরতার সুযোগে বনের ভেতর এখন কার্যত আইনশৃঙ্খলার কোনো অস্তিত্ব নেই।”
পরিবেশবিদরা সতর্ক করে বলেন, এভাবে নিয়মিত মাটি ও গাছ লুট চলতে থাকলে কাচিঘাটার ঐতিহ্যবাহী গজারি বন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে দেশের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়বে।
স্থানীয়রা দ্রুত তদন্ত কমিটি গঠন, লুটপাট বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

কাচিঘাটায় বনের বুক চিরে রাতের অন্ধকারে মাটি–গাছ লুটের মহোৎসব

আপডেট সময় ০৬:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫