ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

ভেস্তে যাচ্ছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা, কম্বোডিয়ায় বিমান হামলা থাইল্যান্ডের

দেশ দুইটির মধ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা শুরু হলো

ভেস্তে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই মাস আগের শান্তি পরিকল্পনা। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) কম্বোডিয়ায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড।

কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যে উভয় দেশই সোমবার সকালে একে অপরের বিতর্কিত সীমান্তে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে।

থাই সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, প্রতিশোধ নিতেই কম্বোডিয়ার সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, সোমবার এর আগে কম্বোডিয়ার হামলায় একজন থাই সেনা নিহত ও দুইজন আহত হয়েছেন।

থাই মেজর জেনারেল উইনথাই সুভারি বলেন, চং আন মা পাস এলাকায় কম্বোডিয়ার অস্ত্র সহায়ক অবস্থানগুলো হামলার লক্ষ্যবস্তু ছিল। কারণ এসব স্থাপনা থেকে থাইল্যান্ডের আনুপং ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এতে একজন সেনা নিহত ও দুইজন আহত হয়েছেন।

থাই সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৩টায় কম্বোডিয়া থাই সীমান্তে হামলা শুরু করে। তবে কম্বোডিয়া এক বিবৃতিতে অভিযোগ করেছে, ভোর ৫টায় থাই বাহিনী কম্বোডিয়ার বাহিনীকে লক্ষ্য করে হামলা করে।

বিবৃতিতে আরও বলা হয়, এটা উল্লেখ করা উচিৎ যে অনেক দিন ধরে থাই বাহিনীর উসকানিমূলক পদক্ষেপের কারণে এই হামলা শুরু হয়েছে।

গত জুলাইতে সীমান্তে দুই দেশের মধ্যে পাঁচদিনের সংঘাত হয়। এতে উভয়পক্ষের কয়েক ডজন লোক নিহত হয়েছে এবং অন্তত দুই লাখ লোককে সরিয়ে নেওয়া হয়। এরপর উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প কথা বলার পর দেশ দুইটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এরপর ট্রাম্প ও মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে গত অক্টোবরে কুয়ালালামপুরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাড়ানো হয়। তবে এরপরেও দেশ দুইটি নতুন করে সংঘাতে জড়ালো।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

ভেস্তে যাচ্ছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা, কম্বোডিয়ায় বিমান হামলা থাইল্যান্ডের

আপডেট সময় ১১:৪৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫