ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, ২৩ জনের প্রাণহানি

মধ্যরাতে আরপোরা এলাকার একটি ক্লাবে আগুন লাগে। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার (৭ ডিসেম্বর) ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, শনিবার মধ্যরাতে রাজ্যের আরপোরা এলাকার একটি ক্লাবে আগুন লাগে। এতে বেশ কয়েকজন পর্যটকও নিহত হয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে।’

তিনি লেখেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি। যারা দায়ী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনাস্থলে সাংবাদিকদের প্রমোদ সাওয়ান্ত বলেন, তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন।

পুলিশের বরাত দিয়ে পিটিআইয়ের খবরে বলা হয়েছে, মধ্যরাতে ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এএনআই সংবাদ সংস্থা জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।

গোয়ার পুলিশ মহাপরিচালক অলোক কুমার এএনআইকে বলেন, নিহত সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, ২৩ জনের প্রাণহানি

আপডেট সময় ১১:৩৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫