ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং Logo ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার Logo একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

পাবনায় পরীক্ষাকেন্দ্রিক বিরোধে ‘মিডিয়া ট্রায়ালের’ স্বীকার যুবদল নেতা নয়ন কাজী: রাজনৈতিক সম্পৃক্ততা অস্বীকার

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে পরীক্ষাকেন্দ্রিক বিরোধকে কেন্দ্র করে ঘটনার জেরে শিক্ষক রাজীব সরকার আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়।

অভিভাবকরা জানান, প্রাথমিক শিক্ষকরা কর্মবিরতি পালন করায় সকালে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীরা বিদ্যালয়ের গেটে ফিরে আসে। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলের সামনে জড়ো হন। পরে ইউএনও’র নির্দেশে তড়িঘড়ি করে পরীক্ষা নেওয়া শুরু হলে আশপাশের শিক্ষকরা প্রতিবাদ জানাতে আসেন। পরিস্থিতি জটিল হওয়ার মুহূর্তে ভিড়ের মধ্যে অজ্ঞাত ব্যক্তি ইট নিক্ষেপ করলে তা শিক্ষক রাজীব সরকারের মাথায় লাগে।

আহত শিক্ষক রাজীব সরকার বলেন,
“কর্মবিরতির সিদ্ধান্ত অমান্য করে পরীক্ষা নেওয়া হচ্ছিল। আমরা আপত্তি জানাতে গেলে হঠাৎ করেই অজ্ঞাত কিছু লোকজন ইট ছুড়ে মারে। এতে আমার মাথা ফেটে যায়। এখানে কোনো রাজনৈতিক দলের কেউ ছিল—এমন কথা আমি কোথাও বলিনি। যদি কোনো সংবাদকর্মী নিজ দায়িত্বে রাজনৈতিক দলের নাম জুড়ে থাকে, সেটার দায় সে-ই নেবে। আমার ঘটনার সঙ্গে জামায়াত বা বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই।”

ঘটনায় নাম আসায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নয়ন কাজী অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন,
“সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের আটকে রেখেছেন—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে দেখি শিক্ষক রাজীব সরকারকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছে। অথচ কিছু গণমাধ্যম আমাকে এবং যুবদলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। এ ধরনের ভিত্তিহীন প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

ফরিদপুর থানার ওসি বলেন, “এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পাবনায় পরীক্ষাকেন্দ্রিক বিরোধে ‘মিডিয়া ট্রায়ালের’ স্বীকার যুবদল নেতা নয়ন কাজী: রাজনৈতিক সম্পৃক্ততা অস্বীকার

আপডেট সময় ১০:৪৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫