ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং Logo ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার Logo একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

মহম্মদপুরে বিএনপি’র নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই পথ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী পথ সভায় বিএনপির মনোনীত মাগুরা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহম্মদপুর আমার জন্মভূমি, জন্মভূমির সাথে আমি কখনও বেইমানি করিনি, করবোও না। “আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে যদি বিজয়ী করেন, তবে আমি কোন বেইমানি করব না, আপনাদের পাশে আছি, পাশে থাকবো। এই নহাটা একটি অবহেলিত অঞ্চল, আমি এই অঞ্চলের প্রভূত উন্নয়ন করতে চাই। বেকার সমস্যার সমাধানকল্পে যাবতীয় কর্মসূচী গ্রহণ করব। মধুমতি নদী, নবগঙ্গা, সুধনালা খাল খনন করে এলাকার উন্নয়নে কাজ করে যাব”।

তিনি আরও বলেন,”এই ধানের শীষ ধরে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আগামীতে আমি আর নির্বাচন করব না।এটায় আমার শেষ নির্বাচন। বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে। আমি নির্বাচিত হয়ে এমপি, মন্ত্রী হলে আপনাদের এলাকার উন্নয়নে নিরলস কাজ করব।এই অবহেলিত অঞ্চল অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে”।

নহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: বাবলু মোল্যার সভাপতিত্বে এ সময় মঞ্চে আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও মাগুরা জর্জ কোর্টের পিপি (নারী ও শিশু) এ্যাড. মনিরুল ইসলাম মুকুল, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ড. এম এম রইস উদ্দিন, কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম-সাধারণ সম্পাদক এম শিপন বিশ্বাস, আমিনুর রহমান কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরদার শাকিল প্রমূখ।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মহম্মদপুরে বিএনপি’র নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫