ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

পীরগঞ্জে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ নভেম্বর) উপজেলার বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করে ঠাকুরগাঁও -৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ।

ক্যাম্পে শিশু, নারী, পুরুষসহ বিভিন্ন বয়সের প্রায় কয়েক শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নুসরাত জাহান জেরিন, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নিত্য রায়, মেডিকেল অফিসার জুবায়ের ইভেন নূর। সাধারণ রোগের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াও ডায়াবেটিস, রক্তচাপ, চর্মরোগ, গাইনি সমস্যা ও শিশু চিকিৎসা বিষয়ে পরামর্শ প্রদান করেন চিকিৎসকরা।

এ ছাড়াও রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। স্থানীয়রা বলেন, “গ্রামাঞ্চলে চিকিৎসা সুবিধা তুলনামূলকভাবে কম। তাই এ ধরনের ফ্রি ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদ।”

সাবেক এমপি জাহিদুর রহমানের ছোট মেয়ে ডাঃ নুসরাত জাহান জেরিন বলেন, ‘ভবিষ্যতে পীরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে নিয়মিতভাবে এমন স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পেতে পারে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫