ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন Logo নাসিরনগরে বৃষ্টিতে সোনালী ধান পানির নিচে Logo আজমিরীগঞ্জে অতিবৃষ্টির কারনে ফসলের ব্যাপক ক্ষতি। মোঃ আংগুর মিয়া Logo ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ‘মঠবাড়িয়া উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি Logo সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির Logo যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ করছে যুক্তরাষ্ট্র

ঘোড়াশালে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কলেজ সহ এলাকার বিভিন্ন ভবনে ব্যাপক ফাটল অগ্নিসংযোগ ও হতাহত

নরসিংদীর পলাশে ঘোড়াশালকে উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ায় উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

২১ নভেম্বর ২০২৫ রোজ শুক্রবার সকাল ১০ টা ৩৮ মিনিটের সময় এ ভূমিকম্প সংঘটিত হয়। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের প্রশাসনিক মূল ভবনটির চারতলাতেই দৃষ্টিগোচর হয় গুরুতর ফাটল ও গঠনগত ক্ষতি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের নিচতলার দক্ষিণ দিকের কিছু অংশ ঢেবে গেছে। একই সঙ্গে ভবনের প্রতিটি তলায় বড় আকারের ফাটল সৃষ্টি হওয়ায় পুরো স্থাপনাটিই এখন শিক্ষার্থী, শিক্ষক এবং সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

কলেজে অধ্যয়নরত ৫০০০ থেকে ৬০০০ শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় পড়েছেন, আর নিয়মিত ক্লাস নেওয়াও হয়ে পড়ছে অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ।ভবনটি আগে থেকেই জরাজীর্ণ অবস্থায় ছিল। এমতাবস্থায় এই ভবনে ক্লাস করাটা ও অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ।

এছাড়া ও বিভিন্ন সরকারি বেসরকারি ভবন ও এলাকার বিভিন্ন মহল্লার বাসা বাড়িতে ফাটল দেখা গেছে। এলাকার বিভিন্ন মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ির সু-কেসে সাজানো সিরামিক পণ্য সামগ্রী ভাংচুর হওয়ার ঘটনা ঘটেছে। মাটির ঘর ভেংঙ্গে ১ জন ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

উপজেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের তথ্যমতে উপজেলায় বশ কিছু মানুষ আহত হয়ে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছে বলে জানা যায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন।

ভূমিকম্পে ঘোড়াশালের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুন বাজার গ্রামের ইসহাক মিয়ার বাড়ি ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘোড়াশাল বাজারে এস এ ভবন ও ইটালি ভবনে ফাটল দেখা গেছে। তাছাড়া এলাকার বিভিন্ন রাস্তা ও মাঠে ফাটল দেখা গেছে।

অন্যদিকে, ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রেও। পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল শহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় অল্প সময়ের মধ্যে এ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক জানান, ভূমিকম্পে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানান তিনি।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত,

ঘোড়াশালে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কলেজ সহ এলাকার বিভিন্ন ভবনে ব্যাপক ফাটল অগ্নিসংযোগ ও হতাহত

আপডেট সময় ০৯:০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫