ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং Logo ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার Logo একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

বিবিসি মানে ‘ভাই ভাই চ্যানেল’, আলোচনায় পাকিস্তানী সাংবাদিক

পাঞ্জাবের ভয়াবহ বন্যার মধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তরুণী প্রতিবেদক মেহরুন্নিসাকে দেখা যায় দুলতে থাকা একটি নৌকা থেকে সরাসরি প্রতিবেদন করতে। শুরুতে তিনি গম্ভীরভাবে বলেন, ‘যেমন দেখতে পাচ্ছেন, পানির চাপ বেড়ে যাচ্ছে।’ কিন্তু কিছুক্ষণ পর ভয় পেয়ে চিৎকার করে উঠেন, ‘বেশি ভয় লাগছে, কখনও এই পাশে যায়, কখনও ওই পাশে যায়—আমাদের ব্যালান্স হচ্ছে না।’ আর শেষে বলেন, ‘বাস আপনারা আমাদের জন্য দোয়া করুন, গাইজ।’

এই অদ্ভুত ধরনের প্রতিবেদনের ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকে ধরে নেন, তিনি বিবিসি উর্দুর সাংবাদিক। কারণ তার হাতে থাকা মাইকের লোগোতে লেখা ছিল ‘বিবিসি উর্দু’। কিন্তু পরে জানা যায়, তিনি আসলে ‘ভাই ভাই চ্যানেল’-এর হয়ে কাজ করছিলেন।

আরও পড়ুন
ভারতের ব্যাংকে গরুর মাংসে নিষেধাজ্ঞা, ‘বিফ ফেস্ট’ আয়োজন করে প্রতিবাদ কর্মীদের

ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবিসি উর্দু একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, ‘পাকিস্তানে বিবিসি উর্দু নিউজ পাঞ্জাব টিভি নামে একটি ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান কাজ করছে। তারা বেআইনিভাবে বিবিসির নাম ব্যবহার করছে। বিবিসির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা কাউকেই আমাদের নাম ব্যবহার করার অনুমতি দিইনি।’

সংস্থাটি দর্শকদের সতর্ক করে দিয়ে জানায়, ‘বিবিসির নামে কোনো কনটেন্ট দেখলে প্রথমে সেটি বিবিসির সরকারি প্ল্যাটফর্মে আছে কি না তা যাচাই করে নিন।’

আরও পড়ুন
মহারাষ্ট্রে ‘ভোট’ দেবেন মার্ভেলের চরিত্র থ্যানস, ভিডিওতে কী বললেন রাহুল গান্ধী?

তবে মেহরুন্নিসা পিছু হটেননি। নিজের ব্যাখ্যায় তিনি বলেন, ‘মানুষ বলছে আমরা বিবিসি কপি করেছি। কিন্তু আমরা করিনি। তাদের বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন, আর আমাদের বিবিসি মানে ভাই ভাই চ্যানেল।’

এদিকে বিবিসি কপিরাইট অভিযোগ তোলার পর মেহরুন্নিসার ইউটিউব ও টিকটক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। জিও নিউজকে তিনি বলেন, ‘আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বিবিসিকে অনুরোধ করছি স্ট্রাইক তুলে নিতে। আমরা লাহোরভিত্তিক ছোট একটি চ্যানেল। আমরা কঠোর পরিশ্রম করি। আমাদের সঙ্গে আপনাদের কোনো প্রতিযোগিতা নেই। দয়া করে আমাদের অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দিন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিবিসি মানে ‘ভাই ভাই চ্যানেল’, আলোচনায় পাকিস্তানী সাংবাদিক

আপডেট সময় ০৪:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫