ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক Logo আনোয়ারায় রাতের আঁধারে পরৈকোড়া ইউনিয়নের সাদ্দামের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ, Logo বগুড়ার শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা, পরিবেশ ও ফসলি জমির ক্ষতি Logo শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo আসামি করা হচ্ছে হাসিনাসহ আওয়ামী মন্ত্রী-এমপিদের Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল

শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে গাজীপুরের শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক নাঈম। গত ২০ আগস্ট, বৃহস্পতিবার রাতে অনলাইনের মাধ্যমে তিনি এ জিডি দায়ের করেন।

জিডিতে উল্লেখ করা হয়, শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া গ্রামের বাসিন্দা মৃত সামসুদ্দিনের ছেলে মোঃ জহিরুল ইসলাম, যার ফেসবুক আইডি ‘SM Jaherul Islam’ – তিনি উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিক নাঈমের বিরুদ্ধে অসত্য তথ্য ও মানহানিকর পোস্ট ছড়াচ্ছেন।

সাংবাদিক নাঈম গাজীপুর জেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি জাতীয় দৈনিক দেশ বর্তমান পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত এবং বাংলাদেশ সাংবাদিক সংস্থার মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জিডির বরাতে নাঈম বলেন,“পূর্বের একটি দুর্নীতির সংবাদ প্রকাশের পর থেকে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। ‘SM Jaherul Islam’ নামক ফেসবুক আইডি থেকে আমার সম্মানহানিকর, ভিত্তিহীন ও মিথ্যা তথ্য পোস্ট করা হচ্ছে। এর মাধ্যমে আমার পেশাগত জীবন ও সামাজিক অবস্থান ক্ষতির মুখে পড়েছে।”

তিনি আরও জানান, গত ২৯ জুন দৈনিক দেশ বর্তমান পত্রিকায় একটি প্রতিবেদনে জমিজমা নিয়ে প্রতারণার অভিযোগ প্রকাশিত হয়। এরপর থেকে অভিযুক্ত ব্যক্তি ব্যক্তিগত আক্রোশে এই অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেন তিনি।

অভিযুক্ত জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাকে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক অরূপ কুমার বিশ্বাস বলেন,“সংবাদকর্মী নাঈমের পক্ষ থেকে ফেসবুকে অসত্য ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক

শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি

আপডেট সময় ০২:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫