ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নব নির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুলের সাথে ধর্মপাশা উপজেলা প্রশাসনের মতবিনিময় Logo লালমনিরহাটে হরিজন অধিকার আদায় সংগঠনের মানববন্ধন Logo নেত্রকোনায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন ১২ বছর পর রায়ে স্বস্তি Logo কলেজগেটে স্থায়ী বাজারের দাবিতে ব্যবসায়ীদের আকুতি: আশ্বাস মিললেও ১৭ বছরেও হয়নি সমাধান Logo ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের প্রস্তাব অনুমোদন Logo ২৫ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা Logo মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত Logo কেওড়া জল মৃতদেহের ময়নাতদন্তের এসিড হিসাবে ব্যবহার করা হয়,যা দ্রব্যসামগ্রীর এক দোকানে কেওড়া জল পাওয়ায় জরিমানা, Logo তানোরে ছাগল চুরির ‘গডফাদার’ আলম সরদার, অতিষ্ঠ এলাকাবাসী Logo একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার

স্পট ফিক্সিং বিতর্ক নিয়ে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিশেষ বিবৃতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ২৭৭ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
একাদশ বিপিএলের স্পট ফিক্সিং তদন্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আগামী সপ্তাহখানেকের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে। এরই মধ্যে অভিযুক্ত হিসেবে নাম এসেছে তিনটি ফ্র্যাঞ্চাইজির। যার মধ্যে রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস।

সোমবার (১৮ আগস্ট) এ নিয়ে দেশের একটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। বিষয়টি নিয়ে নিজেদের ফেসবুক পেজে একটি বিশেষ বিবৃতি প্রকাশ করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা ক্যাপিটালসের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘বিসিবির স্বাধীন তদন্ত কমিটির সঙ্গে আমরা শুরু থেকেই ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি এবং তারা যখন যে তথ্য চেয়েছেন, আমরা সব সময় তা সরবরাহ করেছি। তদন্তপ্রক্রিয়ায় আমরা পূর্ণ সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করবো।’

ঢাকা ক্যাপিটালস জানিয়েছে, ‘আমরা ইনকোয়ারি কমিটিকে স্পষ্টভাবে জানিয়েছি যে যদি কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তবে আমরা নিজেরাই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু প্রমাণ ছাড়া সরাসরি ম্যানেজমেন্টের ওপর দায় চাপানো আমাদের এবং আমাদের পার্টনারদের জন্য গভীরভাবে সম্মানহানিকর।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিবৃতিতে আরও বলা হয়, ‘স্পট ফিক্সিং যেহেতু ব্যক্তিপর্যায়ের বিষয়, কোনো ক্রিকেটার এর সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে আমাদের পূর্ব থেকে অবগত থাকার সুযোগ নেই। ঢাকা ক্যাপিটালস অতীতেও দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। আমরা সততা, স্বচ্ছতা এবং ফেয়ার প্লেতে বিশ্বাসী। তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। ইনশা আল্লাহ, একদিন আমরা আমাদের সমর্থকদের বিপিএল শিরোপার আনন্দ উপহার দেব।’

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নব নির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুলের সাথে ধর্মপাশা উপজেলা প্রশাসনের মতবিনিময়

স্পট ফিক্সিং বিতর্ক নিয়ে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিশেষ বিবৃতি

আপডেট সময় ০২:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫