ঢাকা ১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নব নির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুলের সাথে ধর্মপাশা উপজেলা প্রশাসনের মতবিনিময় Logo লালমনিরহাটে হরিজন অধিকার আদায় সংগঠনের মানববন্ধন Logo নেত্রকোনায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন ১২ বছর পর রায়ে স্বস্তি Logo কলেজগেটে স্থায়ী বাজারের দাবিতে ব্যবসায়ীদের আকুতি: আশ্বাস মিললেও ১৭ বছরেও হয়নি সমাধান Logo ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের প্রস্তাব অনুমোদন Logo ২৫ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা Logo মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত Logo কেওড়া জল মৃতদেহের ময়নাতদন্তের এসিড হিসাবে ব্যবহার করা হয়,যা দ্রব্যসামগ্রীর এক দোকানে কেওড়া জল পাওয়ায় জরিমানা, Logo তানোরে ছাগল চুরির ‘গডফাদার’ আলম সরদার, অতিষ্ঠ এলাকাবাসী Logo একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ২০১ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে বিদেশি গণমাধ্যমে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি মালয়েশিয়া সফরে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। গতকাল (শুক্রবার, ১৫ আগস্ট) এ সাক্ষাৎকার প্রকাশিত হয়।

ড. ইউনূস জানান, এখন তার প্রধান কাজ সংস্কারের লক্ষ্য নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া। গত এক বছরে সরকার অনেক কিছু অর্জন করেছে বলে জানান তিনি।

এছাড়া নির্বাচনী সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন চলতি মাসের শেষের দিকে পাওয়া যাবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ এখন সঠিক পথে চলছে দাবি করেন তিনি।

এছাড়াও বাংলাদেশের শ্রমবাজার ও হালাল পণ্যের বিষয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকারপ্রধান। বাংলাদেশে হালাল পণ্যের উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। এজন্য মালয়েশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগের কথা বলেন প্রধান উপদেষ্টা।

স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার আহ্বান জানান মালয়েশিয়া সরকারকে। এক্ষেত্রে দুদেশের বিদ্যমান সমস্যার সমাধানের প্রত্যাশা করেন তিনি।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নব নির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুলের সাথে ধর্মপাশা উপজেলা প্রশাসনের মতবিনিময়

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১২:৩২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫