ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নব নির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুলের সাথে ধর্মপাশা উপজেলা প্রশাসনের মতবিনিময় Logo লালমনিরহাটে হরিজন অধিকার আদায় সংগঠনের মানববন্ধন Logo নেত্রকোনায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন ১২ বছর পর রায়ে স্বস্তি Logo কলেজগেটে স্থায়ী বাজারের দাবিতে ব্যবসায়ীদের আকুতি: আশ্বাস মিললেও ১৭ বছরেও হয়নি সমাধান Logo ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের প্রস্তাব অনুমোদন Logo ২৫ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা Logo মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত Logo কেওড়া জল মৃতদেহের ময়নাতদন্তের এসিড হিসাবে ব্যবহার করা হয়,যা দ্রব্যসামগ্রীর এক দোকানে কেওড়া জল পাওয়ায় জরিমানা, Logo তানোরে ছাগল চুরির ‘গডফাদার’ আলম সরদার, অতিষ্ঠ এলাকাবাসী Logo একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার

যুদ্ধ অবসানে রাজি না হলে রাশিয়া ‘গুরুতর পরিণতি’ ভোগ করবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুদ্ধ অবসানে রাজি না হলে রাশিয়া ‘গুরুতর পরিণতি’ ভোগ করবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে বুধবার (১৩ আগস্ট) ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সতর্কবার্তা দেন। খবর সিএনএনের।

ট্রাম্প বলেন, আগামী শুক্রবারের বৈঠকের পর যদি পুতিন ইউক্রেইনে যুদ্ধ শেষ করতে সম্মত না হন, তবে রাশিয়াকে শুল্ক আরোপ থেকে শুরু করে নিষেধাজ্ঞাসহ নানা ধরনের কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হবে। তার ভাষায়, ‘আমাকে বলে দিতে হবে না, পরিণতি গুরুতর হবে।’

মার্কিন প্রেসিডেন্ট জানান, পুতিনের সঙ্গে এর আগে তার ‘ভালো আলোচনা’ হয়েছিল। তবে বাড়ি ফেরার পর খবর পান—’একটি রকেট কোনো নার্সিং হোমে গিয়ে পড়েছে বা কোনো অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে, আর রাস্তায় পড়ে আছে মৃত মানুষ।’ এই বাস্তবতা তার অবস্থানকে আরও কঠোর করেছে বলে ইঙ্গিত দেন তিনি।

এছাড়া, যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের নথি ব্যবস্থাপনা করা কম্পিউটার সিস্টেম রাশিয়া হ্যাক করেছে বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা নিয়েও শুক্রবারের বৈঠকে পুতিনকে প্রশ্ন করার ইঙ্গিত দেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের হ্যাক করা নিয়ে আপনি কি অবাক হচ্ছেন?’

পুতিনের সঙ্গে ভবিষ্যতে আরেক দফা বৈঠকের সম্ভাবনাও উত্থাপন করেন ট্রাম্প। তিনি বলেন, যদি প্রথম বৈঠকটি ইতিবাচক হয়, তবে দ্রুতই দ্বিতীয় বৈঠক আয়োজন করা হবে, যেখানে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকতে পারেন। ‘আমি প্রায় তাৎক্ষণিকভাবেই এই বৈঠক করতে চাইব, যদি তারা আমাকে অন্তর্ভুক্ত করতে চায়,’ যোগ করেন তিনি।

তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, প্রথম বৈঠকে যদি তিনি প্রত্যাশিত বক্তব্য না শোনেন, তাহলে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে না।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নব নির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুলের সাথে ধর্মপাশা উপজেলা প্রশাসনের মতবিনিময়

যুদ্ধ অবসানে রাজি না হলে রাশিয়া ‘গুরুতর পরিণতি’ ভোগ করবে: ট্রাম্প

আপডেট সময় ১২:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫