ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার Logo পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় ভুয়া ডাক্তার আটক Logo হজ ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত Logo টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন Logo পহেলা বৈশাখে নাশকতার শঙ্কা নেই, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র‌্যাব Logo যেকোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত: ইরানি সামরিক উপদেষ্টা Logo সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ Logo প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে Logo বিএনপি দলের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে Logo সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন ব্যারিস্টার শফিক আহমেদ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ভৈরবে মানববন্ধন

৯ আগস্ট ২০২৫, শনিবার, ২:০১ অপরাহ্ন
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভৈরবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে ভৈরবে কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।

ভৈরবী তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন ভৈরব টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, প্রথম আলোর সুমন মোল্লা, প্রেসক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান সোহেল, এটিএন বাংলার তুহিন মোল্লা, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, দৈনিক ভোরের ডাক ও জিটিভির এম এ হালিম, বাংলা টিভির এম আর সোহেল, দৈনিক খবরপত্রর আবদুর রউফ, মানবকণ্ঠর আক্তারুজ্জামান আক্তার ও দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা মোঃ জামাল উদ্দিন।

বক্তারা বলেন, প্রকাশ্যে সাংবাদিক হত্যা গোটা সমাজের জন্য বড় হুমকি। একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটলেও বিচার না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ ও সারা দেশে সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ভৈরবে মানববন্ধন

আপডেট সময় ১১:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫