Dhaka 2:08 pm, Saturday, 30 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

সে আমার জীবনও শেষ করে দিয়েছে-কার কথা বললেন ‘পুতিন কন্যা’

Update Time : 11:34:06 am, Wednesday, 6 August 2025

এলিজাভেটা ক্রিভোনোগিখ ও ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত অবৈধ কন্যা বলে পরিচিত এলিজাভেটা ক্রিভোনোগিখ। মনে করা হয়, পুতিন ও তার সাবেক পরিচারিকা সভেতলানা ক্রিভোনোগিখের সন্তান তিনি। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন এলিজাভেটা।

পোস্টে একজন অজ্ঞাতনামা ব্যক্তির কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘যে লোক কোটি কোটি মানুষের জীবন নিয়েছে, সে আমার জীবনও শেষ করে দিয়েছে।’

পুতিন কন্যা আরও লেখেন, ‘আবারও সবার সামনে নিজের মুখ দেখাতে পারাটা মুক্তির মতো অনুভব হচ্ছে। এটা আমাকে মনে করিয়ে দেয়—আমি কী হতে জন্মেছিলাম, আর কে আমার জীবনটা শেষ করে দিয়েছে।’

এলিজাভেটার পোস্টের খবর প্রকাশ করেছে জার্মান পত্রিকা বিল্ড। সংবাদমাধ্যমটি ‘আর্ট অব লুইজা’ নামে ব্যক্তিগত ওই টেলিগ্রাম চ্যানেলে অ্যাকসেস করতে পেরেছে।

বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, এলিজাভেটা সরাসরি পুতিনের নাম উল্লেখ করেননি, তবে প্রেক্ষাপট দেখে অনুমান করা যাচ্ছে, তার এ ক্ষোভ মূলত পুতিনের বিরুদ্ধেই।

প্রিন্ট