ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কলেজগেটে স্থায়ী বাজারের দাবিতে ব্যবসায়ীদের আকুতি: আশ্বাস মিললেও ১৭ বছরেও হয়নি সমাধান Logo ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের প্রস্তাব অনুমোদন Logo ২৫ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা Logo মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত Logo কেওড়া জল মৃতদেহের ময়নাতদন্তের এসিড হিসাবে ব্যবহার করা হয়,যা দ্রব্যসামগ্রীর এক দোকানে কেওড়া জল পাওয়ায় জরিমানা, Logo তানোরে ছাগল চুরির ‘গডফাদার’ আলম সরদার, অতিষ্ঠ এলাকাবাসী Logo একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার Logo আগামী আসন্ন ইউপি নির্বাচনে চাতরী ইউনিয়নে তিন চেয়ারম্যান প্রার্থীর নাম আলোচনায় Logo মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম খালাস Logo রাজধানীতে থানা ঘেরাও করে বিক্ষোভ

ঐতিহাসিক চুক্তি, কূটনৈতিক বিজয়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ৩২১ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনার পর হোয়াইট হাউস বাংলাদেশ সময় শুক্রবার (১ আগস্ট) এ শুল্কহার ঘোষণা করে।

শুল্কহার কমিয়ে আনাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য বাংলাদেশের শুল্ক আলোচনা দলকে অভিনন্দন জানাই। এটি নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়।’

বিবৃতিতে আরও বলা হয়, শুল্কহার প্রত্যাশার তুলনায় ১৭ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনায়, আলোচকেরা ব্যতিক্রমী কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অটল প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছেন।

বার্তায় উল্লেখ করা হয়, তারা চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নিরবচ্ছিন্ন পরিশ্রম করে জটিল আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে সফলভাবে অগ্রসর হয়েছেন। এই চুক্তির মাধ্যমে আমাদের তুলনামূলক সুবিধা বজায় রয়েছে, আমরা বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারে অগ্রগতি অর্জন করেছি এবং জাতীয় স্বার্থকে সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, এই অর্জন বাংলাদেশের আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমবর্ধমান অবস্থানকে তুলে ধরার পাশাপাশি নতুন সুযোগ, দ্রুততর প্রবৃদ্ধি এবং টেকসই সমৃদ্ধির পথ উন্মুক্ত করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ আজ নিঃসন্দেহে আরও উজ্জ্বল। আজকের এই সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা ও শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী কল্পনার বাস্তব প্রতিফলন।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কলেজগেটে স্থায়ী বাজারের দাবিতে ব্যবসায়ীদের আকুতি: আশ্বাস মিললেও ১৭ বছরেও হয়নি সমাধান

ঐতিহাসিক চুক্তি, কূটনৈতিক বিজয়

আপডেট সময় ১২:২২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫