ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কালিয়াকৈরে ইজিপিপি প্রকল্পে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মজিবুর রহমান Logo উপশহরে টেন্ডারের বাইরে গাছ নিধন: আটক ৪ অভিযুক্তকে রহস্যজনকভাবে ছেড়ে দিল পুলিশ Logo নববর্ষে মাদক-সন্ত্রাসমুক্ত মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয় Logo পাহাড়তলীর সিগন্যাল কলোনীতে রানা–সোহাগ সিন্ডিকেটের দৌরাত্ম্য: মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ে অতিষ্ঠ এলাকাবাসী Logo যানযট মুক্ত করতে এমপি নির্দেশে ছাগল বাজার অপসারণ৷ ঈদগাঁও ডিসি সড়ক থেকে অবশেষে স্থানান্তর হলো ছাগল বাজার, জনমনে স্বস্তি Logo কুমিল্লায় প্রতারণা মামলায় অভিযুক্ত কাজী সাইফুল ইসলাম গ্রেফতার Logo রোম পুড়লে আমরা নিরো হয়ে বাঁশি বাজাবো না: জামায়াত আমির Logo এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা Logo পূর্ব শত্রুতা-আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা Logo নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার

কুমিল্লায় প্রতারণা মামলায় অভিযুক্ত কাজী সাইফুল ইসলাম গ্রেফতার

কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশ প্রতারণা মামলায় আসামি কাজী সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে। গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে কোতোয়ালি থানার অধীনস্থ ৩ নম্বর দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কাজী সাইফুল ইসলাম (পিতা: মৃত আবুল হোসেন, নেশন কাজী, মাতা   মৃত আকিয়া বেগম, সাং-  ৩ নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন  রাজাপুর খালপাড় কোতোয়ালি সদর  কাজী সাইফুল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে জারি থাকা গ্রেফতারি পরোয়ানা এড়িয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ  অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, ভয়ভীতি প্রদর্শন এবং থানার নাম ভাঙিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
কোতোয়ালি থানা সূত্রে আরও জানা যায়, ভুক্তভোগী বাবুল মিয়া বাদী হয়ে সাইফুল ইসলামের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করেন। উক্ত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার আলোচিত মাসুদ হত্যা মামলার সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, সাইফুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করতেন।
কোতোয়ালি থানার চৌকস অফিসার  এসআই মোরশেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অন্যান্য  দায়েরকৃত মামলাগুলোর তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ইজিপিপি প্রকল্পে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মজিবুর রহমান

কুমিল্লায় প্রতারণা মামলায় অভিযুক্ত কাজী সাইফুল ইসলাম গ্রেফতার

আপডেট সময় ০৯:০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬