Dhaka 7:18 pm, Saturday, 9 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

কালিয়াকৈরে ইজিপিপি প্রকল্পে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মজিবুর রহমান

Update Time : 12:22:27 am, Sunday, 19 April 2026

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় কালিয়াকৈরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রতনপুর রেলব্রীজ হতে সুরিচালা ও মকশ বিল হয়ে তুরাগ নদী পর্যন্ত খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নুরুল করিম ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- (১)জনাব মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) গাজীপুর, (২) জনাব এ.এইচ.এম. ফখরুল হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার, কালিয়াকৈর, (৩) জনাব মোঃ আওলাদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, গাজীপুর।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অতি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং জলাবদ্ধতা নিরসনই এই প্রকল্পের মূল লক্ষ্য। খালটি পুনঃখনন হলে বর্ষা মৌসুমে সুরিচালা ও মকশ বিল এলাকার হাজার হেক্টর ফসলি জমি জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। একইসাথে স্থানীয় অতি দরিদ্র শ্রমিকরা ইজিপিপি প্রকল্পে কাজ করে আর্থিকভাবে লাভবান হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। খাল খনন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

উল্লেখ্য, ইজিপিপি প্রকল্পের আওতায় এই খাল খনন কাজের মাধ্যমে একদিকে কৃষি উৎপাদন বাড়বে, অন্যদিকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর মৌসুমি কর্মসংস্থান নিশ্চিত হবে।

প্রিন্ট