Dhaka 2:21 pm, Sunday, 10 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

যানযট মুক্ত করতে এমপি নির্দেশে ছাগল বাজার অপসারণ৷ ঈদগাঁও ডিসি সড়ক থেকে অবশেষে স্থানান্তর হলো ছাগল বাজার, জনমনে স্বস্তি

Update Time : 09:44:52 pm, Saturday, 18 April 2026

অবশেষে দীর্ঘকাল পর হলেও কক্সবাজার জেলার আওতাধীন ঈদগাঁও বাজারের প্রধান ডিসি সড়ক থেকে স্থানান্তর হলো ছাগল বাজারটি। যার ফলে জনমনে স্বস্তি বিরাজ করছে।

১৮ এপ্রিল (শনিবার ২০২৬। থেকে স্থানীয় সংসদ সদস্যের দিক নির্দেশনায় জনগণের ভোগান্তি কমিয়ে আনতে ডিসি সড়কের উপর থেকে ছাগল বাজারটি সরিয়ে ঈদগাঁও স্টেশনস্থ আলমাছিয়া গেইটে স্থানান্তরিত করা হল। ঈদগাঁও ইউপি পরিষদ সংলগ্ন স্থানের ছাগল বাজারটি সরেজমিন পরিদর্শন করে এমন দৃশ্য চোখে পড়ে।

জানা যায়, ঈদগাঁও উপজেলার ব্যস্ততম ডিসি সড়ক প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার দখল করে বসছে ছাগল হাট। বাজারের প্রবেশমুখ থেকে প্রধান সড়ক পর্যন্ত হাটের কারণে পথচারী, শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা বড় ধরনের সমস্যায় পড়ছিল। স্থানীয়রা জানান, হাট বসানোর জন্য নির্দিষ্ট স্থান না থাকায় বাসস্টেশন থেকে প্রবেশমুখ পর্যন্ত সড়কই হাটের জায়গা হিসেবে ব্যবহার হচ্ছে। এতে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। পথচারীরা জানান, স্কুল-কলেজ পড়ুয়া সন্তানরা চলাফেরা করতে সমস্যায় পড়েছিল, জরুরি মুহূর্তে সড়ক ব্যবহার করা দায় হয়ে পড়েছিল। ব্যবসায়ীরা জানান, সপ্তাহে দুদিন হাটের কারণে দোকানে ক্রেতা আসছে না, চরম ক্ষতির সম্মুখীন হয়েছিল। অল্প পথ পাড়ি দিতে অধিক সময় লাগত, দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছিল। শিক্ষার্থীরা জানান, সড়কে হাট বসার কারণে ছাগলের মলমূত্র পড়ে, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণ বেড়েছিল।

ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নিদর্শনায় শনিবার দুপুরের দিকে ডিসি সড়ক থেকে ছাগল বাজারটি স্থানান্তর করে স্টেশনে নিয়ে যাওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ঈদগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তাসহ স্থানীয় লোকজন।

দীর্ঘদিন পর ছাগল বাজারটি নতুন স্থানে স্থানান্তরিত করায় সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান বাজারে আগত লোকজনসহ ব্যবসায়ীরা।

প্রিন্ট