Dhaka 2:14 am, Sunday, 10 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

নববর্ষে মাদক-সন্ত্রাসমুক্ত মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয়

Update Time : 12:18:17 am, Sunday, 19 April 2026

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মিজমিজি ২নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত আধুনিক মডেল এলাকায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন (দলিল লেখক)।

গত বুধবার (১৫ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৯টায় মিজমিজি আমজাদ মার্কেট এলাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

ইকবাল হোসেন বলেন, “বাংলা নববর্ষ নতুন স্বপ্ন ও প্রতিজ্ঞার অনুপ্রেরণা জোগায়। সম্মিলিত উদ্যোগে মিজমিজি ২নং ওয়ার্ডকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত মডেল ওয়ার্ডে পরিণত করা সম্ভব।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসের প্রভাব সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। এ পরিস্থিতি মোকাবেলায় তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছার কথাও জানান এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
মানবিক উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, প্রতিকূল সময়েও তিনি মানুষের পাশে থেকেছেন। বিশেষ করে মহামারিকালে দাফন ও জানাজা সম্পন্ন করতে এগিয়ে এসে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিভিন্ন মামলা ও প্রতিকূলতা সত্ত্বেও তিনি বলেন, “২নং ওয়ার্ডবাসীই আমার শক্তি ও প্রেরণা। মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।

উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি জানান, নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে রাস্তাঘাট উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণকে অগ্রাধিকার দেওয়া হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ডালিম মোহাম্মদ, যুবদল নেতা মোঃ সোহান, মোহাম্মদ শান্ত, মোঃ সুমন দেওয়ান, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ অপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেষে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান ও মানুষের পাশে থাকা—এই লক্ষ্য নিয়েই একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই।

প্রিন্ট