ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo প্রশাসনে বড় রদবদল, যোগ হলো ৮ সচিব Logo হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক Logo বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত Logo ভাঙ্গুড়ায় ৭৭ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত Logo নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে মান্দার কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী মিনা সহ গ্রেফতার Logo মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ ২৬ মার্চ সকাল ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি Logo জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ। Logo জামালপুরে কেন্দুয়া কালিবাড়ি বাজারে পেট্রোলসহ ১১ জন কে আটক Logo টঙ্গীতে ‘যুবদল নেতা’ পরিচয়ে দাপুটে মাদক কারবার নেপথ্যে পারুল-মানিক দম্পতি

প্রশাসনে বড় রদবদল, যোগ হলো ৮ সচিব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ০ ০.০০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
বিএনপি দলের সরকার একসঙ্গে ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে। এর মধ্যে আটজন পদোন্নতি পেয়েছেন,তিনজনকে বদলি করা হয়েছে এবং একজন চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

বুধবার রাতে তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস (অতিরিক্ত সচিব) ইয়াসমিন পারভীনকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে, খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়হান কাওছারকে পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আখতারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে।

আর এস এম এবাদুর রহমানকে এক বছরের চুক্তিতে সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে।

এর বাইরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরী, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভীন, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও এখন বিএনপি দলেরই হইতে হবে সব সচিব হিসেবে দেখা যাচ্ছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রশাসনে বড় রদবদল, যোগ হলো ৮ সচিব

আপডেট সময় ০৬:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬