ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোর থেকেই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের ঢল নামে। সূর্যোদয়ের সাথে সাথে ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের মূল বেদী। দেশপ্রেমের গান ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

জাতীয় দিবসকে সামনে রেখে গণপূর্ত বিভাগের কর্মীরা মাসব্যাপী পরিশ্রম করে স্মৃতিসৌধ প্রাঙ্গণকে নান্দনিকভাবে সাজিয়ে তোলেন। বাহারি ফুলের চাদরে ঢেকে দেওয়া হয় সবুজ চত্বর, সিঁড়ি ও বিভিন্ন স্থাপনায় দেওয়া হয় রঙের নতুন ছোঁয়া। নিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার, স্থাপন করা হয়েছে উচ্চক্ষমতার সিসিটিভি ক্যামেরা। পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সূর্যোদয়ের পরপরই রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক কোরের ডিন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, ডা: শফিকুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।

দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ তিন হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
বিদেশি ভিআইপিদের আগমন উপলক্ষে নির্দিষ্ট সময়ের জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানান, ঢাকা

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ।

আপডেট সময় ১০:১৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬