ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব, বাঁশখালী শাখার উদ্যোগে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৩ শে মার্চ সোমবার উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ প্রেসক্লাব বাঁশখালী উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান সোহেলের সভাপতিত্বে কাইসার হামিদের সঞ্চালনায়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঁশখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা ইসমাইল, জামায়াতে ইসলামী বাংলাদেশ বাঁশখালীর সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম এবং শীলকূপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদ নূরী।
অনুষ্ঠানের সূচনালগ্নে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের ঈদের শুভেচ্ছা জানানো হয়। পরে পারস্পরিক কুশল বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সত্য উদঘাটনে সাংবাদিকদের দায়িত্ব অপরিসীম। বর্তমান প্রেক্ষাপটে পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের মধ্যে ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা ও সম্মেলনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় বাঁশখালীর জনপদের কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন : স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলাম, আমাদের খবরের নির্বাহী সম্পাদক প্রফেসর আকতার হোসেন, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি আনিসুর রহমান (হানিফ), আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ জামাল উদ্দীন, দৈনিক তদন্ত প্রতিনিধি আরিফুল হক চৌধুরী দৈনিক আশ্রয় প্রতিনিধি মোহাম্মদ রেজাউল আজিম স্বদেশ বিচিত্রার মাল্টিমিডিয়া প্রতিনিধি ছোটন জলদাশ, দৈনিক মাতৃ জগত প্রতিনিধি জসিম উদ্দিন, প্রিয় বাঁশখালীর সম্পাদক কাজী শাহরিয়ার, বাঁশখালী টাইমস এর প্রতিনিধি রিয়াযুল হক রিফাত, চ্যানেল বাঁশখালীর সম্পাদক মোহাম্মদ আলী,দৈনিক সংগ্রাম প্রতিনিধি ইমতিয়াজ, দৈনিক সংবাদ সংযোগ প্রতিনিধি আমানত করিম, চাটগাঁ সংবাদের প্রতিনিধি মোহাম্মদ আসাদ, প্রতিদিনের কাগজের মাল্টিমিডিয়া প্রতিনিধি শরীফুল ইসলাম, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সূর্যসেন হলের ভিপি আজিজুল হক, মিশর আল আজহার বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী হাম্মাদুর রহমান, ছাত্রনেতা হাফেজ আব্বাস খান প্রমুখসহ অনেকেই।

এছাড়াও বাঁশখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ যারা আমন্ত্রিত ছিলো: শফকত হোসাইন চাটগামী, মুহিব্বুল্লাহ ছানবী, উজ্জ্বল বিশ্বাস,কল্যাণ বড়ুয়া, অনুপম কুমার দাশ,শাহ মুহাম্মদ শফি উল্লাহ,শিব্বির আহমদ রানা, জসিম উদ্দিন, আব্দুল মতলব কালু, মোহাম্মদ এরশাদ, মাওলানা দিদার, মিজান বিন তাহের, রিয়াদুল ইসলাম, রহিম সৈকত, সৈয়দুল আলম, আফনান চৌধুরী, রফিউল করিম চৌধুরী প্রমুখসহ অনেকেই।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬