চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৭৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় ৩৪ হাজার ৬২ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রবাসী আয় এসেছে এক হাজার ৩১৭ কোটি ৬০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এসেছিল ২২৮ কোটি ১০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৪০ শতাংশ।
অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ২২২ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৮২৪ কোটি ২০ লাখ ডলার।
প্রিন্ট
অর্থ সম্পাদক 



















