ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে লেক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমি এলাকায় ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের পাশে লেক থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে পুরো এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে সফিপুর আনসার একাডেমি এলাকায় মহাসড়কের পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পুলিশ ঘটনাস্থলের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। তবে নিহত যুবকের নাম পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।

মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় সফিপুর ও আশপাশের এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উন্মোচন ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে লেক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক

আপডেট সময় ০৮:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬