যৌথ উদ্যোগে আজ ১৬ এপ্রিল ভৈরব কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী একটি ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে ঢাকা থেকে আগত অর্গানিক হেলথ কেয়ারের অভিজ্ঞ চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও ছাবির উদ্দিন রাজু আহমেদ ডিমার্স অর্গানিক হেলথ কেয়ারের পরিচালক মোঃ হাবিবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালিত হয়। এ সময় অর্ধশতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোঃ ছাবির উদ্দিন রাজু বলেন, “মানুষের কল্যাণে যারা কাজ করে, পল্লী শক্তি তাদের পাশে থাকবে, ইনশাআল্লাহ।”
ডিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেডের পরিচালক মোঃ হাবিবুর রহমান জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গত চার বছর ধরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে এই কার্যক্রম সারাদেশে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
ক্যাম্পে আগত সেবাগ্রহণকারী ও স্থানীয়রা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
প্রিন্ট
নিজস্ব প্রতিনিধিঃ মোঃ জামাল উদ্দিন ভৈরব কিশোরগঞ্জ জেলা 




















