ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

প্রায় ২৭ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়:

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৩১ ০.০০ বার পড়া হয়েছে

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । বিদায়ী শিক্ষক হলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠা শুরু থেকে খণ্ডকালীন সিনিয়র শিক্ষক নারায়ণ চন্দ্র দাস ।

আজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়। হাতে তুলে দেওয়া হয় সম্মানসূচক ক্রেস্ট। শিক্ষার্থীরা বিদায়ী গানের মাধ্যমে প্রিয় শিক্ষকে স্মৃতিচারণা করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের খণ্ডকালীন সিনিয়র শিক্ষক নারায়ণ চন্দ্র দাস দীর্ঘ ২৭ বছর ধরে আইয়ূবপুর ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বৃহস্পতিবার এই গুণী শিক্ষক অবসর গ্রহণ করেছেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার মো: তারিকুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক এবং সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল ওহাব। উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চারিত করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় সিনিয়র শিক্ষক মোহাম্মদ আক্তারুজ্জামান।

বিদায়ী শিক্ষক নারায়ণ চন্দ্র দাস বলেন, ‘দীর্ঘদিন শিক্ষকতা করেছি। আজকে অবসর নিয়েছি। বিদায় বেলায় আমাকে যে সম্মান দিয়েছেন সেটি জীবনের সার্থকতা। দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে গর্ববোধ করি। তিনি আরও বলেন, “আমি চেষ্টা করেছি একজন ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে। যদি সামান্যও সফল হয়ে থাকি, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।

বিদায়ী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এই আয়োজন শুধু একজন শিক্ষকের বিদায় নয়, বরং একটি যুগের অবসান এবং একজন নিবেদিত প্রাণ শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

প্রায় ২৭ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়:

আপডেট সময় ০৬:৫৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬