ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে সরকারি ভূমি অফিস এখন ‘মাদকের আখড়া’ ও গোবরের গুদাম ঘর Logo গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে লেক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবে কালিকা প্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত Logo জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, কন্টেন্ট ক্রিয়েটর মনির হোসেন গ্রেফতার Logo প্রায় ২৭ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়: Logo আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে Logo এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’ Logo সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ Logo ‎এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন ‎ Logo ঈদগাঁও থানার এ এস আই অন্ত বড়ুয়া বেপরোয়া মিথ্যা জিডি নিয়ে তার বাণিজ্য

বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩ ০.০০ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ হাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি হোটেলসহ মোট ৪টি দোকান পরিদর্শন করা হয়।
এ সময় সংশ্লিষ্ট দোকানগুলোতে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শন করা হচ্ছে কি না, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি হচ্ছে কি না এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা হচ্ছে কি না—এসব বিষয় কঠোরভাবে তদারকি করা হয়। বিশেষ করে খাদ্যদ্রব্য বিক্রির ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভোক্তাদের সঙ্গে ন্যায্য আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে যাতে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে না পারে, সে লক্ষ্যেই নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে। বীরগঞ্জ উপজেলার প্রতিটি বাজারে সরেজমিনে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন উপজেলা প্রশাসক মোছা সুমা আক্তার।
এ ধরনের তদারকি কার্যক্রমে স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।

প্রশাসনের এই সক্রিয় ভূমিকার ফলে বাজারে শৃঙ্খলা বজায় থাকবে এবং সাধারণ ক্রেতারা ন্যায্যমূল্যে নিরাপদ খাদ্যপণ্য পাবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এদিকে, রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসকের নিয়মিত মনিটরিং কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা জানান, প্রশাসনের এমন উদ্যোগ বাজারে স্বস্তি ফিরিয়ে আনবে এবং ভোক্তা হয়রানি কমবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে সরকারি ভূমি অফিস এখন ‘মাদকের আখড়া’ ও গোবরের গুদাম ঘর

বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন

আপডেট সময় ০৫:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬