ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং Logo ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার Logo একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা এলাকায় ইটভাটার একটি ট্রাকের চাপায় মাহিম (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে ধাইরা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিম নান্নার ইউনিয়নের গোপাল কৃষ্ণপুর গ্রামের মোঃ এখলাচের ছেলে এবং স্থানীয় আশাবোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে আহাজারি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মাহিম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হলে ধাইরা ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় একটি ইটভাটার ইটবোঝাই ট্রাক দ্রুতগতিতে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ধামরাই উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন অভিযোগ করেন, ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আজাহারুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ঘাতক ট্রাক ও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়রা সড়কে ভারী যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচল বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

আপডেট সময় ০৩:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬