ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে সরকারি ভূমি অফিস এখন ‘মাদকের আখড়া’ ও গোবরের গুদাম ঘর Logo গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে লেক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবে কালিকা প্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত Logo জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, কন্টেন্ট ক্রিয়েটর মনির হোসেন গ্রেফতার Logo প্রায় ২৭ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়: Logo আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে Logo এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’ Logo সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ Logo ‎এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন ‎ Logo ঈদগাঁও থানার এ এস আই অন্ত বড়ুয়া বেপরোয়া মিথ্যা জিডি নিয়ে তার বাণিজ্য

সাভার ও আশুলিয়ায় মাংসের দোকানে ভ্রাম্যমান আদালতের

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সাভার ও আশুলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকালে সাভারের গেন্ডা বাজার এবং আশুলিয়ার বাইপাইল কাঁচাবাজারসহ বিভিন্ন আড়তে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন এবং আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।অভিযান চলাকালে বাজারের প্রতিটি আড়তে গিয়ে পণ্যের মূল্যতালিকা, ক্রয়-বিক্রয়ের রশিদ ও সরকারি নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়।

সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও মূল্যতালিকা প্রদর্শন না করায় সাভারের পাঁচটি দোকানকে মোট ১৩ হাজার টাকা এবং আশুলিয়ায় একটি দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কবার্তা প্রদান করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাজারে আসা সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলেন। ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে কয়েকজন বিক্রেতাকে ভবিষ্যতে নির্ধারিত দামে পণ্য বিক্রির বিষয়ে কড়াভাবে সতর্ক করা হয়।
সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন, রমজান মাসে বাজারদর সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে এবং অসাধু সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের তদারকি নিয়মিতভাবে চলবে।

কোনো অবস্থাতেই বাড়তি দামে পণ্য বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে সরকারি ভূমি অফিস এখন ‘মাদকের আখড়া’ ও গোবরের গুদাম ঘর

সাভার ও আশুলিয়ায় মাংসের দোকানে ভ্রাম্যমান আদালতের

আপডেট সময় ০২:২০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬