জামালপুর-১ (বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বিএনপি’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মর্মে মিষ্টি বিতরণ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় প্রতিমন্ত্রী শপথ নেওয়ার পর বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ বাসীর মাঝে আনন্দ উল্লাসে অনেকেই মিষ্টি বিতরণ করেন।
বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর আমরা মন্ত্রী পেয়েছি। এবার উন্নয়নের যাত্রা শুরু হবে। আশা করি বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের চিত্র পাল্টে দেবেন আমাদের নবনিযুক্ত প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।
উপজেলা বিএনপি’র সহ সভাপতি গাজীউর রহমান মোল্লা বলেন, মিল্লাত ভাই প্রতিমন্ত্রী হওয়ায় আমরা খুবই আনন্দিত ও উল্লাসিত এবং পিছিয়ে পড়া ও নদী ভাঙন রোধে এবার কার্যকর ব্যবস্থা নেবেন তিনি।
বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জহিদুল ইসলাম প্রিন্স জানান, ১৭ বছর পর বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জবাসীর মুখে হাঁসি ফুটেছে। এম রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হবেন এমন প্রত্যাশা ছিল সর্বস্তরের মানুষের। সেই প্রত্যাশা পূরণ হয়েছে আজ এবং তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এম রশিদুজ্জামান মিল্লাত এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে বিএনপি’র হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে মন্ত্রী করার দাবি উঠে।জনাব
তারেক রহমানকে দেওয়ানগন্জ ও বকশিগন্জ বাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কোষাধক্ষ রশিদুজ্জামান মিল্লাতকে সরকারের প্রতিমন্ত্রী করায়।
১৭.০২.২০২৬
প্রিন্ট
মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর: 




















