ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে সরকারি ভূমি অফিস এখন ‘মাদকের আখড়া’ ও গোবরের গুদাম ঘর Logo গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে লেক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবে কালিকা প্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত Logo জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, কন্টেন্ট ক্রিয়েটর মনির হোসেন গ্রেফতার Logo প্রায় ২৭ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়: Logo আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে Logo এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’ Logo সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ Logo ‎এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন ‎ Logo ঈদগাঁও থানার এ এস আই অন্ত বড়ুয়া বেপরোয়া মিথ্যা জিডি নিয়ে তার বাণিজ্য

গাজীপুরের কাশিমপুরে সৎ মাকে নৃশংসভাবে হত্যা

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় সৎ মাকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে কাশিমপুর ৬ নম্বর ওয়ার্ডের রওশন মার্কেট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ আমিরন নেছা (২৮) ওই এলাকার লাট মিয়ার মেয়ে। তিনি স্বামী বাবুল মিয়ার সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন।
নিহতের স্বামী বাবুল মিয়া জানান, আমিরন নেছা তার তৃতীয় স্ত্রী। দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে দ্বিতীয় স্ত্রীর ছেলে রাব্বি কয়েকজন সহযোগী নিয়ে ভোরে বাড়িতে আসে। তখন তিনি বাসায় উপস্থিত ছিলেন না। অভিযোগ অনুযায়ী, তারা বাইরে থেকে দরজা খুলে আমিরন নেছার মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও রাব্বি তার বাবার মাথায় অস্ত্র ঠেকিয়ে জমি বিক্রির কয়েক লাখ টাকা লুট করে নিয়েছিল বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এ ঘটনায় মামলা রুজু করা হবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে সরকারি ভূমি অফিস এখন ‘মাদকের আখড়া’ ও গোবরের গুদাম ঘর

গাজীপুরের কাশিমপুরে সৎ মাকে নৃশংসভাবে হত্যা

আপডেট সময় ০২:২৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬