ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে সরকারি ভূমি অফিস এখন ‘মাদকের আখড়া’ ও গোবরের গুদাম ঘর Logo গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে লেক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবে কালিকা প্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত Logo জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, কন্টেন্ট ক্রিয়েটর মনির হোসেন গ্রেফতার Logo প্রায় ২৭ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়: Logo আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে Logo এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’ Logo সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ Logo ‎এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন ‎ Logo ঈদগাঁও থানার এ এস আই অন্ত বড়ুয়া বেপরোয়া মিথ্যা জিডি নিয়ে তার বাণিজ্য

আশুলিয়ায় ভোট কেন্দ্র দখলচেষ্টার অভিযোগে সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

ঢাকার আশুলিয়ায় দুইটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর টহল দল ধামসোনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে।

আটকৃতরা হলেন- ঢাকার আশুলিয়া থানাধীন মধুপুর এলাকার শামসুল হকের ছেলে আব্দুর রহমান (৪২), বশির উদ্দিন বেপারীর ছেলে মো. শাহজাহান বেপারী (৬৪), ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ সরোয়ার (৫২), শাহজাহান বেপারীর ছেলে মো. জুলহাস উদ্দিন (২৪), মো. বাবুল হোসেনের ছেলে মো. সুমন (২৩), আহমদ আলীর ছেলে মো. সুজন (২০), মো. তাইজুল ইসলামের ছেলে মো. শাহিনুর ইসলাম (৩০), আখতার হোসেনের ছেলে মো. সুমন (৩৬) এবং গোপিপাড়া এলাকার দানেজ আলী শেখের ছেলে মোহাম্মদ নুরুল ইসলাম (৩৫)। তারা সবাই বিএনপি মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থক বলে জানা গেছে।

এছাড়াও একই সময়ে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নলাম ভোটকেন্দ্রে পৃথক অভিযান চালিয়ে আরও ৪ জনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- আশুলিয়া থানাধীন নলাম বাগবাড়ি এলাকার ইউসুফ আলীর ছেলে মো. মন্টু মিয়া (৩৫), পানপাড়া এলাকার মো. আলী হোসেনের ছেলে মো. জুয়েল মিয়া (৩৬), একই এলাকার লোকমান হোসেনের ছেলে কবির হোসেন (৩৭) এবং মজিদ বেপারীর ছেলে রাকিব হোসেন (৩৯)। তারাও একই প্রার্থীর সমর্থক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই সায়মন শেখ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সেনাবাহিনী রাতেই ১৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে সরকারি ভূমি অফিস এখন ‘মাদকের আখড়া’ ও গোবরের গুদাম ঘর

আশুলিয়ায় ভোট কেন্দ্র দখলচেষ্টার অভিযোগে সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

আপডেট সময় ০২:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬