ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে সরকারি ভূমি অফিস এখন ‘মাদকের আখড়া’ ও গোবরের গুদাম ঘর Logo গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে লেক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবে কালিকা প্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত Logo জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, কন্টেন্ট ক্রিয়েটর মনির হোসেন গ্রেফতার Logo প্রায় ২৭ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়: Logo আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে Logo এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’ Logo সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ Logo ‎এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন ‎ Logo ঈদগাঁও থানার এ এস আই অন্ত বড়ুয়া বেপরোয়া মিথ্যা জিডি নিয়ে তার বাণিজ্য

ঢাকা-১০ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে নারী কর্মীদের মিছিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭২ ০.০০ বার পড়া হয়েছে

ঢাকা-১০ আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকারের পক্ষে নির্বাচনি নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার জিগাতলা বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে ইবনে সিনা, সিটি কলেজ, মিরপুর রোড, কলাবাগান, সোবহান বাগ মসজিদ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে শেষ হয়। দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনি মিছিলে ব্যাপক সংখ্যক নারী কর্মী অংশগ্রহণ করেন।

মিছিল পরবর্তী সমাবেশে ঢাকা-১০ আসনের প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লার এক অভাবনীয় বিপ্লব অর্জিত হবে। তিনি বলেন, সারাদেশে জামায়াতে ইসলামীর প্রতি গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার হচ্ছে বিগত ৫৪ বছরের অন্যায়-অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে।

নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজের কোনো ঠাই হবে না উল্লেখ করে তিনি আরো বলেন, জনগণ বিশ্বাস করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ এক কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। এজন্য দেশের নারী-পুরুষ, কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতকে বিজয়ী করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

কিন্তু অতীতে যারা জাতির উপর জুলুম করেছে, যারা দুর্নীতি, চাঁদাবাজি আর সন্ত্রাসী করেছে তারা নির্বাচনে কারচুপির চেষ্টা করতে পারে। তারা ক্ষমতা দখলের জন্য মরিয়া ওয়ে উঠবে। এরই অংশ হিসেবে তারা সারাদেশে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। কিন্তু সব ভয়কে জয় করার মাধ্যমে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসন কমিটির পরিচালক অধ্যাপক নূর নবী মানিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসন কমিটির পরিচালক আব্দুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সহকারী জোন পরিচালক শেখ শরীফ উদ্দীন আহমেদ, ঢাকা-১০ আসন কমিটির নারী সমন্বয়ক ড. ফেরদৌস আরা খানম বকুল, মহানগরীর কর্মপরিষদ সদস্য সেলিনা পারভীন ও কামরুন্নাহার তুরানী।

আরো উপস্থিত ছিলেন নিউমার্কেট থানা আমির মাওলানা মহিব্বুল হক ফরিদ, কামরাঙ্গীরচর পশ্চিম থানা আমির অধ্যাপক মুজিবুর রহমান, কলাবাগান পূর্ব থানা আমির জাহিনুর রহমান, হাজারীবাগ দক্ষিণ থানা আমির আখতারুল আলম সোহেল, ধানমন্ডি থানা কর্মপরিষদ সদস্য মো. আনিসুজ্জামান প্রমুখ।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে সরকারি ভূমি অফিস এখন ‘মাদকের আখড়া’ ও গোবরের গুদাম ঘর

ঢাকা-১০ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে নারী কর্মীদের মিছিল

আপডেট সময় ০৫:২৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬