ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে সরকারি ভূমি অফিস এখন ‘মাদকের আখড়া’ ও গোবরের গুদাম ঘর Logo গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে লেক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবে কালিকা প্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত Logo জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, কন্টেন্ট ক্রিয়েটর মনির হোসেন গ্রেফতার Logo প্রায় ২৭ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়: Logo আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে Logo এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’ Logo সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ Logo ‎এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন ‎ Logo ঈদগাঁও থানার এ এস আই অন্ত বড়ুয়া বেপরোয়া মিথ্যা জিডি নিয়ে তার বাণিজ্য

সাংবাদিকদের নিরাপত্তা নেই, হামলা ও মামলার শিকার হয়

সাংবাদিকদের নিরাপত্তা নেই, হামলা ও মামলার শিকার হয়ে গণমাধ্যমের মহান পেশা ছাড়ছেন অনেকেই।

বাংলাদেশে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই বললেই চলে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত নৃশংস হামলা, মামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন। এর ফলে অনেকেই বাধ্য হয়ে মহান পেশা সাংবাদিকতা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন-যা দেশের জন্য গভীর উদ্বেগের বিষয়।

সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অথচ সেই সাংবাদিকদের-যাদের কলম সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে কথা বলে-নির্বাক করার চেষ্টা করছে একটি স্বার্থান্বেষী মহল। সত্য প্রকাশের অপরাধে আজ কলম সৈনিকরাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।
এখনো সময় আছে। সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানিমূলক মামলা বন্ধ করে অবিলম্বে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতা নিশ্চিত করা গেলে তবেই রাষ্ট্র, গণতন্ত্র এবং দেশ ও জাতির প্রকৃত কল্যাণ সম্ভব হবে-ইনশাআল্লাহ। এমনই মন্তব্য করেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয়। তিনি বলেন, সাংবাদিকদের উপর নৃশংস হামলা ও মামলা করা মানবাধিকার লঙ্ঘন আর মানবাধিকার লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। অপরাধী যেইহোক না কেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, সরকার যায় সরকার আসে কিন্তু সাংবাদিকদের উপর হামলা মামলা বন্ধ হচ্ছে না কেন তা জাতি জানতে চায়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে সরকারি ভূমি অফিস এখন ‘মাদকের আখড়া’ ও গোবরের গুদাম ঘর

সাংবাদিকদের নিরাপত্তা নেই, হামলা ও মামলার শিকার হয়

আপডেট সময় ০৪:৩১:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬