ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযান: ৩০৫ পিস ইয়াবাসহ আটক যুবক

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ২নং চাপাইর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুতুবদিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মিজান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মাদকবিরোধী বিশেষ অভিযানটি পরিচালনা করেন কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাখাওয়াত হোসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিজান পালানোর চেষ্টা কালে পুলিশ তাকে আটক করে।

পরে দেহ তল্লাশিতে মিজানের প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা এবং ঘরের শয়নকক্ষের বিছানার নিচ থেকে আরও ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মিজানের বিরুদ্ধে পূর্বে চট্টগ্রাম, কালিয়াকৈর ও গাছা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাখাওয়াত হোসেন বলেন, গ্রেপ্তারকৃত মিজানের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তার কাছ থেকে ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাকে মাদক মামলায় জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযান: ৩০৫ পিস ইয়াবাসহ আটক যুবক

আপডেট সময় ০৫:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫