ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কাকাইলছেওয়ে কুশিয়ারার কালনী নদীর ভাঙনে নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশংকায় সাহানগর গ্রামবাসী  Logo অনেক ওয়াদা ভঙ্গ করেছে সরকার: নাহিদ ইসলাম Logo রয়টার্সের প্রতিবেদন মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’ তাই যুদ্ধ না থামার ঘোষণা দিলেন ইরান Logo আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ: জামায়াত আমির Logo বৃষ্টি হলেই ডুববে ঢাকা! Logo ইসলামাবাদে পৌঁছালেন মার্কিন প্রতিনিধিরা Logo সিএমপি’র আকবরশাহ থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ১২০০(এক হাজার দুইশত ) পিস ইয়াবা সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার* Logo টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক Logo দুইদিনের রিমান্ডে ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব Logo রামুর শ্রীমুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজির ড্রাইভিং সিটের নিচে মিলল ৩০ হাজার ইয়াবা, কারবারি গ্রেপ্তার।

ঠাকুরগাঁওয়ে বিজিবির মাদক বিরোধী অভিযান আটক ৩

ঠাকুরগাঁওয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (৫০ বিজিবি)’র মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য, বিপুল সংখ্যক নিষিদ্ধ নেশাজাতক ট্যাবলেট ও চোরাই মটরসাইকেল সহ ৩ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী সীমান্তের ৩৮১ নং মেইন পিলারের ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উদয়পুর মাহাতবস্তিতে অভিযান পরিচালনা করে ৫০ বিজিবি। এসময় ওই ৩ মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেট, ৪০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট, ২টি মোটরসাইকেল সহ হাতেনাতে আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন বালিয়াডাঙ্গী হরিণমারি এলাকার বারসা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে রেজাউল করিম (৩২), মোড়লহাট এলাকার পাড়োয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আলী হোসেন (৫০), এবং মোড়লবস্তি গ্রামের মৃত সাবের আলীর ছেলে হাকিম (২৪)।

৩ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ৫০ বিজিবি সিও লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান,আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকা মাদকমুক্ত করতে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাকাইলছেওয়ে কুশিয়ারার কালনী নদীর ভাঙনে নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশংকায় সাহানগর গ্রামবাসী 

ঠাকুরগাঁওয়ে বিজিবির মাদক বিরোধী অভিযান আটক ৩

আপডেট সময় ০৪:১৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫