ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

লালদিয়ার চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন : আন্তর্জাতিক মানে চট্টগ্রাম বন্দর গড়তে বিদেশি ব্যবস্থাপনার আহ্বান

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গায় গড়ে ওঠা আধুনিক লালদিয়ার চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধনের মধ্য দিয়ে দেশের বন্দর খাতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সোমবার সকালে নৌ–পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই টার্মিনালের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে তিনি বলেন,“চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তর করতে হলে বিদেশি ব্যবস্থাপনা ও প্রযুক্তি সংযোজন অপরিহার্য। উন্নত বিশ্বের বন্দরগুলো পেশাদার অপারেটরদের মাধ্যমে পরিচালিত হয়—আমাদেরও সেই পথে এগোতে হবে।”

তিনি জানান, ১৪ একর জায়গাজুড়ে গড়ে তোলা নতুন এই টার্মিনালে ১০ হাজার কনটেইনার ধারণক্ষমতা, ১৫০০ ট্রাক পার্কিং, ৮ একর হেভি লিফট কার্গো ব্যাকআপ জেটি, এবং ১০ একর আয়তনের এপিএম টার্মিনাল এলাকা নির্মিত হয়েছে।“এই ইয়ার্ড চালু হলে ব্যবসায়ীদের জন্য পণ্য ওঠানামা ও সংরক্ষণ আরও সহজ হবে, বন্দরের কার্যক্রমে আসবে গতি ও শৃঙ্খলা,” — বলেন নৌ উপদেষ্টা।

বন্দর ট্যারিফ হালনাগাদ প্রসঙ্গে তিনি আরও বলেন,“১৯৮৪ সালের পুরনো ট্যারিফে ৪০ বছর বন্দর চলেছে। সেটি যুগোপযোগী করা হয়েছে,তবে
ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে।
”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান, নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবসায়ী নেতা এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

উপদেষ্টা উদ্বোধন শেষে বে টার্মিনাল এলাকা, তালতলা কনটেইনার ইয়ার্ড (ইস্ট কলোনি সংলগ্ন) পরিদর্শন করেন এবং এক্সওয়াই শেড ও কাস্টমস অকশন শেড ঘুরে দেখেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, লালদিয়ার চর ইয়ার্ডের মাধ্যমে বন্দরের কনটেইনার ধারণ ও হ্যান্ডলিং সক্ষমতা প্রায় দ্বিগুণ হবে। এতে দেশের আমদানি–রপ্তানি কার্যক্রম আরও দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

লালদিয়ার চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন : আন্তর্জাতিক মানে চট্টগ্রাম বন্দর গড়তে বিদেশি ব্যবস্থাপনার আহ্বান

আপডেট সময় ০৩:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫