ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে সদর উপজেলার কলামনখালী বাজারে সাবেক চেয়ারম্যান আসাদ চৌধুরী ও তার প্রতিপক্ষ মাসুদ জোয়ার্দারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদের মধ্যে চেয়ারম্যান আসাদ চৌধুরী জেলা বিএনপির সহ-সভাপতি ও মাসুদ জোয়ার্দারের স্থানীয় রাজনীতিকে বিএনপি নেতা হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কলামনখালী গ্রামের সাবেক চেয়ারম্যান আসাদ চৌধুরী ও তার প্রতিপক্ষ মাসুদ জোয়ার্দারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে কলামনখালী গ্রামে দু’পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা দেখা দেয়। এরই জেরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ঢাল, রামদা, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট সময় ০৭:২৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫