ঢাকা ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

মোংলায় আওয়ামী লীগ–সংশ্লিষ্ট চেয়ারম্যানদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৮০ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : মোংলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ–সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অবিলম্বে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি মোংলা উপজেলা সমন্বয় কমিটি।

গত রবিবার (২৬ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সংগঠনটি লিখিত স্মারকলিপি প্রদান করলেও কোনো পদক্ষেপ না নেওয়ায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মোংলা উপজেলা গেটের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, “আওয়ামী লীগ সরকারের আমলে সাজানো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানরা এখনো দায়িত্বে বহাল আছেন। তাদের অনেকেই সরাসরি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থক ছিলেন। সরকার পরিবর্তনের পরও তাদের ক্ষমতায় রাখা গণতন্ত্র ও ন্যায়বিচারের পরিপন্থী।”

বক্তারা আরও বলেন, “এই ফ্যাসিস্ট অনুগত চেয়ারম্যানরা মোংলার প্রশাসনিক অঙ্গনে দুর্নীতি ও দলীয় প্রভাব বিস্তারের অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছেন। আমরা চাই শতভাগ ফ্যাসিস্টমুক্ত মোংলা।”

সংবাদ সম্মেলনে বক্তারা তিন দফা দাবি উত্থাপন করেন—
১️.ফ্যাসিস্ট আওয়ামী লীগ–সংশ্লিষ্ট সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দ্রুত অপসারণ;
২️.আইনগত প্রক্রিয়া চলাকালে ইউনিয়ন সচিবদের মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনা;
৩️.অপসারণের পর দক্ষ ও নিরপেক্ষ প্রশাসক নিয়োগ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—
মোঃ আবু হাসান, এনসিপি বাগেরহাট জেলা প্রতিনিধি;
মাজেদুল ইসলাম মৃধা, প্রধান সমন্বয়কারী মোংলা উপজেলা;
আব্দুল্লাহ মেরিন, যুগ্ম সমন্বয়কারী মোংলা উপজেলা;
রিপন হালদার, যুব শক্তি বাগেরহাট জেলা প্রতিনিধি;
আব্দুল্লাহ শেখ ও রিপন রায়, মোংলা উপজেলা সদস্য;
মনির খান, মিঠাখালি ইউনিয়ন প্রধান সমন্বয়কারী;
এবং বাপ্পি সরদার, চিলা ইউনিয়ন যুগ্ম সমন্বয়কারী।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিস্ট চেয়ারম্যানদের অপসারণ না করা হয়, তবে বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে তাদের হটিয়ে দেওয়া হবে।”

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

মোংলায় আওয়ামী লীগ–সংশ্লিষ্ট চেয়ারম্যানদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৪:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫