Dhaka 7:27 am, Thursday, 18 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি

Update Time : 07:15:09 pm, Saturday, 25 October 2025

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধিত প্রস্তাব থেকে সরকার যদি সরে আসে, তবে এটি লন্ডনের বৈঠকের ধারাবাহিকতায় বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার অংশ বলেই প্রতীয়মান হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

শনিবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে সকাল ১০টায় এনসিপির প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে; বৈঠকটি দুপুর ১টা পর্যন্ত চলে।

আখতার হোসেন বলেন, “আরপিওতে আনা সংশোধনীগুলো আমরা ইতিবাচকভাবে দেখি। কিন্তু বিএনপি তাদের পূর্ব অবস্থান থেকে সরে এসে এখন এই সংশোধনী বাতিলের দাবি তুলছে, যা আইনগত প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

তিনি আরও বলেন, “আইন উপদেষ্টার কাছে দরখাস্ত দিয়ে আরপিও সংশোধনী আটকে দেওয়ার মানসিকতা গ্রহণযোগ্য নয়। এতে মনে হয়, সরকার বিশেষ কোনো উপদেষ্টা বা দলের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে কিছু সিদ্ধান্ত নিচ্ছে—যা জাতীয় স্বার্থের পরিপন্থী।”

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে আখতার বলেন, “গণভোটের আগে সরকারকে অবশ্যই ‘সংবিধান আদেশ’-এর বিষয়বস্তু ও কার্যকারিতা পরিষ্কার করতে হবে। শুধু গণভোটের মাধ্যমে সংস্কারের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না।”

তিনি আরও যোগ করেন, “যদি সরকার কোনো দলের চাপে সংশোধনী প্রস্তাব থেকে সরে আসে, তাহলে এটি স্পষ্ট হবে যে সরকার বিএনপির সঙ্গে লন্ডনের বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের পথে এগোচ্ছে। এটি দেশের জন্য কোনোভাবেই সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া হতে পারে না।”

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য) মনির হায়দার।

প্রিন্ট